২৪ ঘন্টায় আরও নতুন ৬জনের হাম সনাক্ত হামের উচ্চ ঝুকি টিকাদান কার্যক্রম অব্যাহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান :
বরগুনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও নতুন ৬জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এই নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৭৪ জন। বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে ২৪ জন। বরগুনায় হামের প্রাদুর্ভাব প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। প্রথম তিন দিনে ৭ হাজার ৮৭৭ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বরগুনা সদর উপজেলা ও পৌরসভা এলাকায় মোট ২৫৬টি স্থায়ী ও অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালেও টিকাদান কার্যক্রম চলছে। স্বাস্থ্য কর্মীরা নিরলসভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ জানান, আগামী ৫ই মে ২১দিন ধরে নিরবচ্ছিন্নভাবে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের হামের টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে মোট ২৭ হাজার শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে প্রথম তিন দিনে ৭ হাজার ৮৭৭ জন শিশু টিকা পেয়েছে।তিনি আরও জানান আগামী ৫ মে থেকে বরগুনা জেলার বাকি চারটি উপজেলা ও দুইটি পৌরসভায় এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ

বিজ্ঞাপন