আমাদেরকে ইসলামি শিক্ষার দিকে ফিরে আসতে হবে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু(রংপুর):

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রফেসর শামসুল আলম বলেছেন, আমাদেরকে ইসলামি শিক্ষার দিকে ফিরে আসতে হবে। তিনি বলেন ইসলামী শিক্ষাই এদেশের ভবিষ্যত। এদেশ পরিত্রাণ পাবে না। সরকারের ওপর সরকার আসবে। শিক্ষা ব্যবস্থার জন্য কমিশন হবে। আমরা ভাইস চ্যান্সেলররা পরিবর্তন হবো। কিন্তু জাতির ভাগ্যাকাশ পরিবতিত হবে না।

যদি না আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজন করতে পারি। তিনি আরো বলেন,প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামাইজেশন না করলে সেটা বিউটি হবে না। রাসুলের যুগে মসজিদ ছিল জ্ঞানের আকড়। এজন্য জামে মসজিদ বলা হয়। জামে অর্থ হলো বিশ্ববিদ্যালয়। তখনকার প্রত্যেকটা মসজিদ ছিল একেকটা ইউনিভার্সিটি। মসজিদ থেকে যেহেতু পড়ানো হতো। সেহেতু সমাজটি ছিল সৌন্ধর্যপূর্ন । ভিসি শামসুল বলেন, ‘ আমাদের মসজিদে লেখা থাকে। এখানে রাজিণৈতিক আলাপ করা হারাম। আমি বলে থাকি এই কথাটাই ইসলামের দৃষ্টিতে হারাম। মসজিদে নববী থেকেই তো পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র পরিচালিত হয়েছে। এজন্য আমাদের শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি যদি মসজিদ থেকে দেয়া হয়। আমাদের সব কিছু কল্যানকর হবে।

এজন্য সেযুগে মসজিদের অধীনে ছিল সমাজ। আর এখন সমাজের অধীনে মসজিদ। এসময় তিনি আরও বলেন, ‘ মাদরাসা শিক্ষার্থীরা বেশি মেধাবি। তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় বিষয়েও শিক্ষা নিতে হয়। বেশি করে ক্লাস মুখি হওয়ার মাধ্যমে শিক্ষার নিবিড় অনুশীলন করতে হবে। তাহলেই মাদরাসা শিক্ষার্থীরা আলেম হওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার , চিকিৎসক, বিএসএস ক্যাডার হয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রংপুর মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এমএ) মাদরাসার কামিল শ্রেণির প্রথমবর্ষের পাঠদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাদরাসাটির প্রতিষ্ঠাতা সদস্য জাহেদ হোসেন খন্দকারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষনা কেন্দ্রের ডিন ড. প্রফেসর মোহাম্মদ অলি উল্যাহ, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী,জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমীর এটিএম আজম খান প্রমুখ। পরে শায়খুল হাদিস মোহাম্মদ আলী কামিল শ্রেণির শিক্ষার্থীদের সবক দেন। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও রংপুর অঞ্চলের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ