উত্তরের জনপদে হাড়কাঁপানো শীত বিপাকে নিম্ন আয়ের মানুষ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু (রংপুর)
উত্তরের সীমান্তঘেঁষা জেলা রংপুরে গত এক সপ্তাহ যাবৎ চলছে হাড় কাঁপানো শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কর্মবিমুখ হয়েছে পড়েছে নিম্ন আয়ের মানুষ। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। রংপুরের আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, আজ শনিবার (২৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহ জুড়ে জেলায় বিরাজ করছে ঘন কুয়াশা, বেড়েছে হাড়কাঁপানো শীত। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশার কারণে পরিবহন চলাচল ব্যাপক বিড়ম্বনা দেখা দিয়েছে। বিশেষ করে ফাঁকা জায়গা গুলোতে কুয়াশা জমাট বেধে থাকায় সড়ক স্পষ্ট দেখা যায়না, এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। এছাড়াও ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে অটো, রিকশা, ভ্যান চালক, দিনমজুর, জীবিকার তাগিদে ভোরে ঘর থেকে বের হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। এছাড়াও বৃদ্ধ এবং শিশুরাও বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে।
রংপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, অতিরিক্ত ঠান্ডার সময় বোরো ধানের বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে বিকাল ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢেকে রাখতে হবে, চারার উপর জমাকৃত শিশির হাত/লাঠি/রশির সাহায্যে ঝরিয়ে দিতে হবে। বীজতলায় সবসময় ৩-৫ সে.মি. পানি ধরে রাখতে হবে। তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে আলুর নাবী ধ্বসা রোগের আক্রমণ হতে পারে। প্রতিরোধের জন্য অনুমোদিত মাত্রায় ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক ৭-১০ দিন পর পর স্প্রে করার পরামর্শ দেন তিনি। গবাদি পশু ও হাঁসমুরগীর ঘর চট/কালো কাপড় দিয়ে ঘিরে রাখা এবং হাই ভোল্টেজ বাল্ব জ্বালিয়ে রাখার পরামর্শ দেন এই কর্মকর্তা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, এমপিএইচ বলেন, তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তিনি আরও বলেন প্রতিদিন অসংখ্য শিশু ও বৃদ্ধ আউটডোরে চিকিৎসা নিতে আসছে। নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টের প্রাদুর্ভাব প্রকট আকার ধারণ করেছে।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসন ইতিমধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তিনি প্রকৃত সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাসের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহŸান জানান। #

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ