কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধের দাবিতে সংবাদ সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে রক্ষা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবার, ২০০ একর কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান মালিকরা । সোমবার কলাগাছের ভেলায় ভেসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও গণগবেষক মোসাঃ হালিমা আয়শা। এসময় বক্তব্য রাখেন শাহীন মোল্লা, বেল্লাল হোসেন, রবিউল আউয়াল অন্তর, যুবক মল্লিক, রোকেয়া বেগম, ৩য় শ্রেণির ছাত্র নাইম, গণগবেষক মেহেদী হাসান ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মোঃ নজরুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা জানান, চার দশক ধরে বসবাস করলেও এই এলাকার মানুষ জোয়ার-ভাটায় ডুবি-ভাসি জীবনযাপন করছে। ঘূর্ণিঝড়, অস্বাভাবিক জোয়ার, অমাবস্যা-পূর্ণিমার প্লাবনে ঘরবাড়ি, রাস্তা-ঘাট, স্কুল ও কৃষিজমি তলিয়ে যায়। শিশুদের স্কুলে যাওয়া, রান্নাবান্না, অসুস্থ ও গর্ভবতী নারীদের চিকিৎসা গ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়ে।
তাই ক্ষতিগ্রস্তরা দক্ষিণে এডভোকেট নূর হোসেনের বাড়ি থেকে উত্তরে খালেদ প্যাদের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সুইজগেসহ  টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ