কলাপাড়ায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন (কলাপাড়া)ঃ
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামের ৭ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত ১৩ নভেম্বর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ওই কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে লকডাউনের প্রতি সমর্থন জানায়। এর পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদার বলেন,শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কেউ ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটাতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ