কিশোর গ্যাংদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরগ্যাংদের হামলার শিকার স্কুলছাত্র বায়জিদ। হামলাকারীদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয় ব্যক্তিবর্গরা। সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান সড়কে ঘন্টা ব্যাপী কয়েক হাজার শিক্ষার্থী এ মানববন্ধন অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট বরগুনা গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থী বাইজিদ (১৪) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে অবরুদ্ধ করে ধুপতি নামক স্থানে কিশোরগ্যাংরা ৯/১০ জনে মিলে এলোপাতাড়ি ভাবে মারধরের ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে দেয়। এতে বাইজি গুরুতর আহত হয় । পরে বায়জিদকে হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় দশজনকে আসাম করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই কিশোরগঞ্জের বিচারের দাবিতে আজ মানববন্ধনের ডাক দেয় স্কুলের শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, কিশোরগ্যাংদের উৎপাত বেড়েই চলেছে। তাদের ভয়ে শিক্ষার্থীরা স্কুলে আসতে চাচ্ছে না। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে যাতে করে ভবিষ্যতে তারা বড় ধরনের অপকর্মে লিপ্ত না হয়। এই সকল কিশোরগ্যাং যতোক্ষণে আটক না করবে ততক্ষণে আমরা স্কুলে ফিরব না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ কয়েক হাজার শিক্ষার্থীও এলাকার গণমানুষ ব্যক্তিবর্গ। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ