কেন আরিফিন শুভকে বিয়ে করলেন না ঐশী?

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বিনোদন ডেস্ক:
এক চুম্বন দৃশ্য, টক অব দ্যা ঢালিউড সপ্তাহজুড়ে। আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী ‘ন‚র’ সিনেমায় যেমন চুমুর দৃশ্যে অভিনয় করেছেন তা সচরাচর দেখা মেলে না ঢাকার পর্দায়। পর্দার বাইরে এই জুটির প্রেমের গুঞ্জন থাকায় বিষয়টা নিয়ে দর্শক আগ্রহও ছিল বাড়তি।
তবে বাস্তব জীবনে আরিফিন শুভ-ঐশী প্রেমে না থাকলেও পরিচালক রায়হান রাফির ‘ন‚র’ সিনেমায় নাকি এই জুটি অভিনয় করেছেনে এক অদ্ভুদ প্রেমের গল্পে।
মঙ্গলবার সকালে ‘ন‚র’ সিনেমার ট্রেলার শেয়ার করে তেমনটাই লিখেছেন আরিফিন শুভ।
ট্রেলারে দেখা যায়, ন‚রের জীবনের সবকিছুই শিউলী—তার সুখ, স্বপ্ন, আলো। কিন্তু হঠাৎ এক অদেখা কারণের জন্য শিউলী আর ন‚রের হতে চায় না। বিয়ের মÐপ বসে অন্য কোথাও।
আর সেই ধাক্কায় ন‚রের ভেঙে পড়া, অন্ধকারে ডুবে যাওয়া, পাগলামির শুরু।
শিউলী কেন ন‚রকে বিয়ে করল না? সেই গল্পকে এক অদ্ভুত, টানটান ও যন্ত্রণার প্রেমের গল্প বলছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। যা দেখা যাবে ১১ ডিসেম্বর, বায়োস্কোপ প্লাসে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ