নিজস্ব প্রতিবেদক,কেরানীগঞ্জ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ- ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেরাণীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। জামায়াতে ইসলামী বাংলাদেশ কেরাণীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্ত্বর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কয়েক হাজার নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এবি এম কামাল হোসেন, এর নেতৃত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঠিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির ও ঢাকা ৩ নির্বাচনী আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক শাহিনুর ইসলাম, ঢাকা ২ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন কর্মপরিশোধ সদস্য ডা.শহিদুজ্জামান,কাজী বেলাল, আঃ রহিম মজুমদার, শ্রমিক নেতা মোঃ আমিনুল ইসলাম বুলবুল, ছাএশিবিরের জেলা সেক্রেটারী আবুল ফাত্তাহ তুর্য্য, ও কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারীবৃন্দ।
মিছিলটি কদমতলী গোলচত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত পথসভার সভার মধ্যেদিয়ে শেষ হয়।