খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ) :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন। গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল অনুষ্ঠানটির আয়োজন করে। এসময় আরো উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক রাকিব হাসান রাজা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুর মোল্লা, ইমরান হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান খোরশেদ, শাওন ভূঁইয়া, বাদল ভূঁইয়া, জুনায়েদ ইসলামসহ আরো অনেকে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ