মোঃ আবু জাফর মন্ডলঃ
যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস । দিবসটি গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,স্মরনসহ আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রবিবার সকালে পৌর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ,গাইবান্ধা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ , গাইবান্ধা প্রেসক্লাব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন , সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজাসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ