মোঃ আবু জাফর মন্ডল(গাইবান্ধা থেকে)
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ ১৩ আগষ্ট বুধবার গোবিন্দগঞ্জে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম এর নেতৃত্বে এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক -প্রশিক্ষিকা ও ভাতাভোগী সদস্যগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। #