গোমস্তাপুরে দুই মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গোমস্তাপুর প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই দুই শিক্ষার্থী হলো,উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা( ১০)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। কিন্তু হঠাৎ ১২.৩০ টার সময় ওই দুইজন শিক্ষার্থী অসুস্থ হলে মাদ্রাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। রাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে মারা যায়। এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত )ওসি ওয়াদুদ আলম জানান,ছাত্রীদের মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সরকারী মেডিকেলে নেয়া হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ