ঝিনাইদহে জাতীয় যুব দিবস উদযাপন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ঝিনাইদহ প্রতিনিধি:

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ ¯েøাগানে ঝিনাইদহে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস । জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: মোজাম্মেল করিম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ। আলোচনা সভা শেষে ১৩ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদোক্তাদের ক্রেস্ট ও সনদ প্রদাণ করা হয়। #

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ