মোঃ আসাদুজ্জামান:
রাতভর বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বরগুনার খেটে খাওয়া মানুষগুলো । টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১৭৫.০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গুলো। শহরের তুলনামূলকভাবে দোকানপাট কম খোলা দেখা গেছে। এরকম টানা বৃষ্টিতে বিভিন্ন মাছের ঘের ফসলি জমি তলিয়ে গিয়েছে।
এছাড়াও বরগুনা শহরের ডিকেপি রোড, কলেজ রোড এলাকা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গিয়েছে। এতে শিক্ষার্থীদের স্কুলে আসতে বিঘ্ন ঘটছে।
পায়রা নদী বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার গুলোকে তীরবর্তীতে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নদীবন্দর কর্তৃপক্ষ।