টেকসই গণতন্ত্রই উন্নয়নের ভিত্তি: মাসুদ সাঈদী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে এখনো টেকসই গনতন্ত্র, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

তিনি বলেন, ‘রাজনৈতিক ক্ষমতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও ক্ষমতার ভারসম্যে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতিগত সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।’ পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবারি উপজেলার বিলডুমুরিয়া পদ্মডুবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নাজিরপুর উপজেলার উন্নয়নে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা মাসুদ সাঈদী বলেন, ‘টেকসই সংস্কারের জন্য গণতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সংস্কার কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহিতা অতি গুরুত্বপূন্য জবাবদিহিতা দায়িত্বশীলতা বৃদ্ধি করে, দুর্নীতি রোধ করে, স্বৈরাচারকে প্রতিহত করে। মনে রাখা দরকার যে, কোনো সরকারই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। আর আল্লাহভীরু লোক ছাড়া জবাবদিহির মানসিকতা সম্পন্ন লোক পাওয়া দুস্কর।’ যেহেতু প্রশাসনের দুর্নীতি, স্বৈরাচারী মনোভাব ও আইন বহির্ভূত্ব, কর্মকান্ডে প্রতিরোধ করতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রয়োজন তাই এগুলো ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়, তিনি আরো বলেন ‘সুশাসন প্রতিষ্ঠা ও দূর্নীতি বন্ধে এবার সারাদেশে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। মনে রাখতে হবে, সুযোগ বারবার আসেনা। এবার দেশের জনগন আর কোন দূর্নীতিবাজ, চাঁদাবাজ, স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। জনগনের এই আকাংখা পূরণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্যে ইসলামপন্থীদেরকে সরকার গঠনের জন্য বেশি বেশি করে সংসদে পাঠাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ