শরিয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার মোটরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম পূর্ব ডামুড্যা ইউনিয়নের দাইমিচর ভৈরাগ গ্রামের মো. আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি একটি গার্মেন্টসে কাজ করতেন। তার আয়মন নামে এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে অটোর চলমান মোটরের সাথে নাসিমার গায়ের ওড়না পেঁচিয়ে যায়। এতে মুহূর্তেই তার শরীর দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ