সুমন তালুকদার(শরিয়তপুর):
শরীয়তপুরের ড্যামুডায় থানার ধানকাটি ইউনিয়নের পূর্বকান্দি গ্রাম থেকে দুই দিন ধরে নিখোঁজ থাকা যুবক মোঃ সাইফুল ইসলাম মুন্সী (২০)-এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি শামসুল হক মুন্সীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, সাইফুল গত দুই দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আত্মীয়দের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে আনুমানিক ৭টার দিকে সূর্য মনি বাজার এলাকার পাশে স্থানীয়রা রাস্তার পাশে একটি অচেনা মরদেহ পড়ে থাকতে দেখে ডামুড্ডা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি সাইফুল ইসলামের বলে শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হয়নি। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছে। ড্যামুডা থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবার ও এলাকাবাসী দ্রæত ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ