ঢাকা অস্থিতিশীল করার প্রস্তুতিকালে রংপুরে যুবলীগ নেতা আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রংপুর প্রতিনিধি:
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে সাংগঠনিক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সময়, রংপুরের পীরগাছা থেকে যুবলীগ নেতা ও স্থানীয় সন্ত্রাসী আমজাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রংপুর গাইবান্ধা মহাসড়ক সংলগ্ন বকসীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমজাদ হোসেন (৫০) উপজেলার কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। তিনি কৈকুড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া।
পীরগাছা থানা পুলিশ জানায়, কৈকুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন আমজাদ হোসেন। খবর পেয়ে এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ