বরিশাল ব্যুরো:
ঢাকা বরিশাল মহাসড়কের টেকেরহাট বরিশালের দিক থেকে আশা লাবিবা পরিবহনের সাথে ঢাকা থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুটি গাড়ি দুমড়ে মুচরে যায় এই মর্মান্তিক সংঘর্ষের ফলে ট্রাক চালকসহ লাবিবা পরিবহনের প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়। এদের মতে গুরুতর পাঁচজনকেশেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। বাকিদেরকে টেকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্সিডেন্টের কারণে ঢাকা বরিশাল মহাসড়ক এক কিলোমিটার জুড়ে যানজট দেখা গেছে। তাৎক্ষণিক ঘটনা স্থলে টেকেরহাট হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার ও পরিস্থিতি মোকাবেলা করেন। এবং যান চলাচল স্বাভাবিক করেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ