আমাদের কন্ঠ ডেস্ক:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে।
এসময় সেসব বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় সব বাসের কিছু যাত্রী আহত হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।