ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে ভান্ডারিয়ার চার কৃতিসন্তান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে স্থান পেয়েছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চার কৃতি সন্তান। তারা হলেন, শামিম মাহাম্মুদ-সভাপতি, মোঃ রাসেল মৃধা সহ-সভাপতি, সাইফুল ইসলাম রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাঈম ইসলাম মামুন-যুগ্ম সাধারণ সম্পাদক ।
জানা যায়, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি শামিম মাহাম্মুদের গ্রামের বাড়ি ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে। এছাড়া উক্ত কমিটির সহ-সভাপতি মোঃ রাসেল মৃধার গ্রামের বাড়ি ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নে। তাছাড়া এ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রসেল ও নাঈম ইসলাম মামুনের গ্রামের বাড়ি একই উপজেলার ইকড়ি ইউনিয়নে। এরা দীর্ঘ আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে এবং ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারে আমলে অনেক হামলা মামলার স্বীকার হন। এবারের এই নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ