জেলা প্রতিনিধি(বরগুনা)
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়ায় মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সদস্য মো. ছগির হাওলাদার ওরফে ছাগির (৪১)কে গ্রেফতার করেছে পটুলিশ। গত সোমবার তালতলী থানার ইন্সপেক্টর তদন্ত শরিফুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ভোলা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তালতলী থানার ওসি মো. শাহজালাল জানান, পুলিশের সিডিএমএস তথ্য অনুযায়ী, গ্রেফতার ছগির হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলার রেকর্ড রয়েছে। এর মধ্যে কয়েকটিতে চার্জশিট গঠন হয়েছে। তিনি একজন পেশাদার অপরাধী। #