জেলা প্রতিনিধি(সাতক্ষীরা):
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এম পি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাতে ফেব্রুয়ারীতে নির্বাচন না হয় তার জন্য বাংলাদেশকে আবার একটি ১/১১ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি গ্রুপ। বিএনপিকে বাচিয়ে রাখতে হলে তৃনমুল পর্যাযে কাজ করতে হবে। নইলে উন্নয়ন বাধা গ্রস্থ হবে। খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মদ এর সভাপতিত্বে ও খলিষখালী ইউনিয়নের যুবদল নেতা মেহেদি হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তালার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি। তালা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়,সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন খলিষখালী ইউনিয়ন বি এন পির সাংগাঠনিক সম্পাদক শেখ আদ্বুল হান্নান, কুষকদল নেতা জাহাঙ্গীর মোল্লা, বি এন পির অন্যতম নেত্ মোসলেম উদ্দীন মোল্লা, যুবদল নেতা আওয়াল মোড়ল, যুবদল নেতা শিরাজুল ইসলামসহ স্হানীয় নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষে ৯ টি ওয়ার্ডের নব নির্বাচিত কমিটিদের নাম ঘোষনা করা হয়।