মোঃ – মহি উদ্দীন (ঝিনাইদহ):
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ইউনিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি মোঃ সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহ নুর আলম, সাংবাদিকদের দাবী দাওয়ার প্রতি সমর্থন জানিয়ে আরও বক্তব্য রাখেন বাসদের ঝিনাইদহ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, সামাজিক আন্দোলনের নেতা রেল আব্দুল্লাহ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন,ঝিনাইদহ প্রেস ইউনিটির সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, কোষাধ্যক্ষ মিশুক হাসান, তথ্য সম্পাদক আবুল হাসান, নির্বাহী সদস্য বাবলু মিয়া জসীমউদ্দীন , কালিগঞ্জ প্রেস ইউনিটি শাখার সভাপতি রাকিব হাসান ও আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান পিন্টু, ঝিনাইদহ প্রেস ইউনিটি সদস্য এনামুল খন্দকার, লতা মিয়া, শাহীন রেজা, আকাশ আহমেদ, ঝিনাইদহ জেলার রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক লালন মন্ডল, সাংবাদিক ক্লাবের তরিকুল ইসলাম তারেক, আব্দুস সালাম ও শাহিন রেজাসহ অন্যান্য গণমাধ্যম কর্মীগন।