ত্রিশালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক(ময়মনসিংহ):
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দুই মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চালক মো. আল-আমীন (২৮) এবং তার সহকারী মো. রাশেদ (৩০)। ত্রিশাল থানার এসআই তারেক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং সংঘর্ষের তীব্রতায় দুই ট্রাকই উল্টে পড়ে।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ আহমেদ জানান, আহতদের হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ