দিনাজপুরে রক্ষিত টাকা উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে রক্ষিত টাকা উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
দিনাজপুরে রক্ষিত টাকা উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রী আশা’র নিকট রক্ষিত টাকা উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারের দাবিতে আব্দুল মজিদ খাঁ নামে এক ভুক্তভোগী সংবাদ সম্মেলনে করেছেন।শনিবার  (১৯ জুলাই) সকাল ১১ টায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর স্টেশনরোডস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমে এই দাবি জানায়।

ভুক্তভোগী আব্দুল মজিদ খাঁ লিখিত বক্তব্যে বলেন, আমার দুইটি বাড়ি বিক্রি করা ২৫ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকার মধ্যে রক্ষিত ১৬ লক্ষ ৯ হাজার ২০০ টাকা নিয়ে আমার সাবেক স্ত্রী আশা তিন কন্যা সন্তানকে রেখে পালিয়ে যায়। আমি এই বিষয়ে দিনাজপুর আমলি আদালতে দুটি মামলা দায়ের করি। যার পাঁচ জন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং ৯০১/২৪ এবং তিনজন আসামির বিরুদ্ধে সিআর মামলা নং ২৪৩/২৪ রয়েছে। প্রশাসন আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমার ধারণা, আসামিদের সঙ্গে থানার কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে। এছাড়া তদন্ত কর্মকর্তারা উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর রিপোর্ট দাখিল করেছেন। আমার দাবি, এই তদন্তে প্রভাব রেখেছে সাবেক স্ত্রী আশা আক্তারের মা লিপি আক্তার, বাবা লাইসুর রহমান, মিরা কাশ্মীরি নামের এক নারী ও তার দেহরক্ষী আব্দুল মালেক ওরফে চৌধুরী। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার দাবি মামলার গ্রেফতারি পরোয়ানা থাকলেও আসামিদের ধরা হচ্ছে না কেন।

ভুক্তভোগী আরও বলেন, তাদের বিরুদ্ধে মামলা করার বিভিন্ন সময়ে আমার ওপর হামলা করেছে মামলা তুলে নেওয়ার জন্য। এখনো হুমকি দিয়ে আসছে।  আমি ও আমার পরিবার আবারও হামলার শিকার হলে ,তাহলে সম্পূর্ণ দায়ভার বোচাগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে নিতে হবে।

আদালতে বেশ কয়েকটি মামলা চলমান যার মধ্যে বোচাগঞ্জ থানার মামলা নং- ৪/২৩ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং- ১২৯/২৩, (তিনজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি), সিআর মামলা নং ৯০১/২৪ (২জন জামিনে ও ৩ জন ওয়ারেন্ট পরোয়ানা জারি), সিআর মামলা নং- ২৫৪/২৪, (দুই জনের ওয়ারেন্ট পরোয়ানা জারি), দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং-এমআর- ১/২৫ (৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি), সিআর মামলা নং ২৪৩/২৪ (তিনজনের বিরুদ্ধে সমন জারি), আট জনের বিরুদ্ধে সিআর মামলা নং- ২১৪৭/২৫ (বোচাগঞ্জ থানায় তদন্তাধীন), সিআর মামলানং- ১৫১/২৪, সিআর মামলা নং- ১৮৪/২৪, সিআর মামলা নং- ৩৯৬/২৪ (নির্বাহী কোট) (১০) সিআর মামলা নং- ৬৯/২৫। ওয়ারেন্টভূক্ত আসামীদের দ্রুত গ্রেফতারপূর্বক অর্থ উদ্ধার ও ন্যায় বিচারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারবর্গ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ