দ্বিতীয় দিনের মতো চলছে ইসির সীমানা নির্ধারণের শুনানি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ডিজিটাল রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। এর আগে রোববার সকালে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত রয়েছেন। এদিন ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে শুনানি চলবে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। এতে ‎সীমানার খসড়া গেজেটের পক্ষে-বিপক্ষে দাবি-আপত্তির শুনানীর পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন। এছাড়া ‎‎বিকেলে অনুষ্ঠিত হবে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৩ টি আসনের শুনানি। শুনানির প্রথমদিনে রোববার কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর শুনানি গ্রহণ করে ইসি। চারদিনের এই শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এই চারদিনে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে ৩০০ আসনের গেজেট প্রকাশ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ