দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে মানুষের মধ্যে স্বস্তি ফেরানোর আহবান – ইমতিয়াজ বকুল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে মানুষের মধ্যে স্বস্তি ফেরানোর আহবান করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। আগে নির্বাচন নাকি সংস্কার এ বিতর্ক বাদ দিয়ে  দেশের মানুষকে বাঁচাতে জরুরি। দ্রব্যমূলের ঊর্ধ্ব গতিতে মানুষ এখন দিশেহারা। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হবে। অন্যথায় সংস্কার ও নির্বাচন দিলে জনগণের কোন লাভ হবে না। সোমবার বিকেলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার  ইউনিয়নের ছনপাড়া এলাকায় উঠান  বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে ওই এলাকায় বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিলি করা হয়।  বৈদ্যেরবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন,  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির সোনারগাঁ উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, বিএনপি নেতা আখতারুজ্জামান মোল্লা, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ