নকলায় বাস-সিএনজি সংঘর্ষে ৭ মাসের শিশু নিহত, আহত ৫

নকলায় বাস-সিএনজি সংঘর্ষে ৭ মাসের শিশু নিহত, আহত ৫
নকলায় বাস-সিএনজি সংঘর্ষে ৭ মাসের শিশু নিহত, আহত ৫
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় সড়কে প্রাণ গেল ৭ মাস বয়সী এক নবজাতকের। বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (৭ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা পাইস্কা বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় সিএনজির চালক বাবলু, যাত্রী তন্ত্রা ও তার স্বামী প্রসনজিৎ, সেতু ও ইমরান গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যায় তন্ত্রা ও প্রসনজিৎ দম্পতির সাত মাসের শিশু কন্যা।

আহতদের প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিয়াম পরিবহনের বাসটি জব্দ করেছি। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটিও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।”ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ