সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):
বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আয়োজনে ময়মনসিংহে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আগামী প্রজন্মের সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এ আয়োজনে নতুন মাত্রা যোগ করবে। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #