নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মান বাবদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেছেন বিদায়ী নির্বাহী অফিসার নীলুফা সরকার।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে, মঙ্গলবার (৮জুলাই) দুপুরে উপজেলা চত্বরে জনপ্রতি এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ ৩ হাজার করে অর্থ সহায়তা এবং ১৫০ জন দুঃস্থ্য ও অসহায়দের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি)সাদেকুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নাচোল উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।