এমএকে.জিলানী(নাচোল):
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও পালিত হয়েছে বিশ^ শিক্ষক দিবস-২০২৫ । দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার উপজেলার বিভিন্ন স্কুল – কলেজ,মাদরাসা ও কারগরি পর্যায়ের শিক্ষকদের আয়োজনে একটি বর্নঢ্য র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় “শিক্ষকতা পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি”-প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বিশেষ অতিথর বক্তব্য রাখেন, সোনাইচন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম,এসময় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, নাচোল বাশিস এর সভাপতি গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মুল হক ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম।