নাচোলে শিক্ষার্থী ঝরেপড়া রোধে মতবিনিময়

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরেপড়া রোধকল্পে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো’ র আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানি সরদারের সভাপতিত্বে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। গণস্বাক্ষরতা অভিযান ও ইওএল আশা প্রজেক্ট, জিপিই’র অর্সথায়নে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলম, নাসিরাবাদ দুলাহার সঃপ্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেবজীত বর্মন, সংস্থার প্রোগ্রাম অফিসার মিলন হোসেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারন-অর-রশিদ, সংস্থার মাঠকর্মী মোসাঃ ডেইজী ও সুমি আক্তারসহ ইউথ ও গার্লস গ্রæপের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ