নারীর অধিকার নিশ্চিত করেই জাতীয় উন্নয়‌‌ন সম্ভব-আল মুজাহিদ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁও) :

নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়‌‌নের অগ্রগতি সম্ভব নয়। কেবল নারীদের অধিকার নিশ্চিত করেই জাতীয় উন্নয়‌‌নের অগ্রগতি সম্ভব। সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এসব কথা বলেন।

শনিবার উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া গ্রামে অনুষ্ঠিত এ‌ক উঠান বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি আরও বলেন’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার উঠান বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান আলোচকের বক্তব্যে আল মুজাহিদ মল্লিক আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফার রূপরেখার ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, আমার দল মানব সেবায় বিশ্বাসী। আমি ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী‌ বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী । ‌তিনি ও তার পরিবার বিগত সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছেন কিন্তু কোন আপোষ করেননি। তিনি এই দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।আমরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিনী সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের সৈনিক। বিএনপি ক্ষমতায় গেলে কখনো কেউ অন্যায় ভাবে জেল জুলুমের শিকার হবে না। বিএনপি’র হাত ধরেই বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এর আগে তিনি উপস্থিত বিভিন্ন বয়সের নারীদের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করে এর ওপর আলোচনা করেন।বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে উঠান বৈঠকে বিভিন্ন বয়সের প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ