নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা প্রশাসন, বিআরটিএ ময়মনসিংহ বিভাগীয় ও জেলা সার্কেল অফিসের আয়োজনে এবং সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি-কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। সমাবেশ পরিচালনা করেন বিআরটিএ ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক (প্রকৌশলী) সুব্রত কুমার দেবনাথ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ও ক্রাইম শাখার চলতি দায়িত্বে থাকা মোঃ আবদুল্লাহ আল মামুন এবং বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ