পাইকগাছা,প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ ও বিক্রয়, নির্দিষ্ট পরিমাণের বেশি ওজনের প্যাকেট ব্যবহার এবং মূল্য তালিকা না থাকার অভিযোগে যাদব ঘোষ ডেইরীর মিষ্টান্ন তৈরির কারখানার মালিক ব্রজেন্দ্র ঘোষকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন।এছাড়াও, জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এর নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমান আদালতে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার আওতায় জরিমানা করা হয়। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল এসময় উপস্থিত ছিলেন ।#