পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষনায় আনন্দ র‌্যালি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববরা (৯ ফেব্রুরয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ চত্তর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ের গিয়ে শেষ হয়। এর আগে ১ ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও  সাধারণ সম্পাদক রাজিব আহসান পিরোজপুর জেলার আহ্বায়ক কমিটির ঘোষনা করেন। এতে মোঃ মনিরুজ্জামান মনিকে আহবায়ক ও মোঃ তৌহিদুল ইসলামকে সদস্য সচিব ও নাদিম শেখকে সিনিয়র যুগ্ম-আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি আংশিক আহবায়ক কমিটি ষোষনা করা হয়।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছাও অভিনন্দন জানান নেতাকর্মীরা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ