পিরোজপুর জেলা এনসিপিতে মুক্তিযোদ্ধা লীগ নেতার ঠাঁই

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

পিরোজপুর জেলা এনসিপিতে ঠাঁই পেয়েছেন এক আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ নেতা। আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এর পিরোজপুর জেলা কমিটির ২ নং সহ-সভাপতি মোঃ আল-আমীন নামের ওই নেতা পিরোজপুর জেলা এনসিপির সমন্বয় কমিটিতে রয়েছেন ৩নং যুগ্ম  সমন্বয়কারি হিসেবে। বিষয়টি সারা পিরোজপুরে আলোচনায় পরিনত হয়েছে।

সদ্যসৃষ্ট এই রাজনৈতিক দল এনসিপি কেবল পিরোজপুরে নয় দেশব্যাপী কমিটি গঠন করতে গিয়ে এভাবে নানা বিতর্কের সৃষ্টি করছে। এ নিয়ে জনমনেও সৃষ্টি হয়েছে নানা বিভ্রান্ত।

গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে ২০২৪ সালের ৫ই আগষ্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্যহয় ফ্যাসিষ্ট শেখ হাসিনা। এরপর অন্তবর্তী সরকার গঠিত হলে সে সরকারেও বিভিন্ন দপ্তরে স্থান করে নেয় ছাত্র আন্দোলনের নেতারা। পরবর্তীতে তারা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেয় এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে একটি রাজনৈতিক দল গঠন করে। ইতিমধ্যেই নবগঠিত এ রাজনৈতিক দলটি বিভিন্ন জেলা উপজেলায়  সমন্বয় কমিটি গঠন করেছে।

তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সেখানে দেখা যায় ৩ নং যুগ্ম সমন্বয়কারী মোঃ আল আমিন খাঁন বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ এর পিরোজপুর জেলা কমিটির ২ নং সহ-সভাপতি। বিষয়টি সাধারণের দৃষ্টিতে পড়লে হলে পিরোজপুর শহরে সৃষ্টি হয়েছে নানা সমালোচনার। এ নিয়ে কেউ কেউ এমনসব মন্তব্যও করছেন যে, তাহলে কি ছাত্রদের দল তৈরীর অন্তরালে কি পতিত আওয়ামীলীগ-কেই ভিন্নভাবে পুনর্বাসিত করা হচ্ছে নাতো?

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ