পুরস্কার নেওয়ার জন্যে আমার একটা হাতই যথেষ্ট: শাহরুখ খান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘুরছে বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খানের যুগল কিছু মুহুর্ত। ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ প্রজেক্টের প্রচারে হাজির হয়েছিলেন শাহরুখ খান, আর তাতেই ফের শোরগোল।
নেটফ্লিক্সের আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির হয়েই দর্শক-ভক্তদের মন আবারও জয় করলেন কিং খান। সিরিজ প্রিভিউ প্রকাশের পর থেকেই আরিয়ানকে অনেকেই বাবার মতো ‘কপিক্যাট’ আখ্যা দিয়েছেন। তবে মঞ্চে শাহরুখ জানালেন, এই কাজের পেছনে ছেলের অনেক পরিশ্রম রয়েছে। সেইসঙ্গে নিজের বলিউড জীবনের কিছু স্মৃতিও ভাগ করে নিলেন সবার সঙ্গে। মজা করতেও ছাড়লেন না। জানালেন, জাতীয় পুরস্কার নিতে তার একটা হাতই যথেষ্ট। আসলে কয়েকদিন আগেই হাতে ঐ কাঁধে চোট লেগেছিল শাহরুখের, বড় একটা অপারেশন হয়েছে। সুস্থ হতে এক-দু’মাস লেগে যাবে। এর মধ্যেই জাতীয় চলচ্চিত্র পুরষ্কার নিতে হবে তাকে। ছেলের ওয়েব সিরিজের অনুষ্ঠানে গ্র্যান্ড এন্ট্রির পর শাহরুখ খান জানালেন, বড় একটা অপারেশন হয়েছে। সুস্থ হতে এক-দু’মাস লেগে যাবে। তবে জাতীয় পুরস্কার নিতে একটা হাতই যথেষ্ট। আসলে অধিকাংশ কাজই আমি এক হাত দিয়েই করি। শুধু একটি কাজেই আমার দুই হাত লাগে—সেটা হল আপনাদের ভালোবাসা।
শাহরুখের এই রসিকতামিশ্রিত জবাব মুহ‚র্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ভক্তরা বলছেন, বয়স যতই বাড়ুক, বলিউড বাদশাহর স্টাইল আর মঞ্চকাঁপানো ক্যারিশমা এখনও অটুট।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ