রেজাউল করিম খান(সিরাজগঞ্জ)ঃ
সিরাজগঞ্জে নারীদের প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ ও নির্মূল কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মশালার আয়োজন করা হয়। আয়োজনকে সহযোগিতা করে খঅগই–টঘঋচঅ–ঋজজঊও প্রজেক্ট।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন। তিনি বলেন, নারীদের প্রসবজনিত ফিস্টুলা সম্পূণরুপে প্রতিরোধযোগ্য একটি সমস্যা, কিন্তু সচেতনতার অভাব ও দেরিতে চিকিৎসার কারণে অনেক নারী আজও লজ্জা ও কষ্টের সঙ্গে জীবন কাটাচ্ছেন। আমরা চাই-নারীরা যেন সময়মতো চিকিৎসা পান, পরিবারগুলো সচেতন হয় এবং কেউ যেন অবহেলার কারণে আজীবন ভুগতে না হয়। এই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে ফিস্টুলার মতো জটিলতা অনেকটাই কমে আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো: রিয়াজুল ইসলাম, ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টারের আরএমও ডা. বনানী রানী, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সালমা, খঅগই–ঋজজঊও প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী, টঘঋচঅ-এর ফিল্ড অফিসার ডা. কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জেহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না,আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা ফিস্টুলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের মতে, গণমাধ্যমের সহযোগিতা ও ধারাবাহিক প্রচারণার মাধ্যমে সিরাজগঞ্জে ফিস্টুলা প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম আরও শক্তিশালী হবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ