মোঃ জিল্লুর রহমান (গাইবান্ধা):
সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায় এবং ২০২৩ ও ২০২৪ সালে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ‘অন্যায় ভাবে শোকজ’ প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ, ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কমপ্লিট শাটডাউন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায় বক্তারা বলেন, কোনো তদন্ত ছাড়াই সারাদেশের নতুন নিয়োগপ্রাপ্ত শত শত সহকারী শিক্ষককে অন্যায়ভাবে শোকজ করা হয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক ও শিক্ষক সমাজকে অপমান করার শামিল। তারা অবিলম্বে এসব শোকজ আদেশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ সময় ফুলছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে অংশ নেন। কমপ্লিট শাটডাউন শেষে প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় আহŸায়ক মন্ডলীর সদস্যরা বক্তব্য রাখেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ