বঙ্গোপসাগরে ট্রলার ডুবি অল্পের জন্য বেঁচে গেল ১৮ জেলে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান (বরগুনা):

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আকস্মিক ঝড়ে সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রলারে থাকা মাঝি-মাল্লাসহ ১৮জেলেকে জীবিত উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, গতকাল সোমবার সকালে পাথরঘাটা মৎস্যঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্য মাছ শিকারে যায় এফবি আবদুল্লাহ তুফান। গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ প্রচন্ড ঝড়ো হাওয়া ও ঢেউয়ের তীব্রতায় ট্রলারটি ডুবে যায়। এসময় পাশে থাকা আরেকটি ট্রলার এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ