বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

আজ থেকে বরগুনায় শুরু হয়েছে, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। প্রধান অতিথি হিসেবে বেলা ১১ টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। এর আগে বর্নাঢ্য র‌্যালীসহ শহর প্রদক্ষিণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানা, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন মোল্লা, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল হক পনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রেজাউল ইসলাম। এসময় জেলার শ্রেষ্ঠ মৎস খামারী হিসেবে সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মিরাজকে সম্মাননা প্রদান করা হয়েছে। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ