মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
বরগুনায় বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে । বুধবার বরগুনা উপজেলা কার্যালয়ের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোট ৮৩টি মোটরসাইকেল, ১টি বাস, ১টি প্রাইভেটকার, ৩টি ট্রাকে তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৬টি মামলা করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারনে ট্রাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ২৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়।পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল জব্দ করে বরগুনা থানায় নিয়ে আসা হয়। অভিযান শেষে লেফটেন্যান্ট আবু মো: তারেক আদনান জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ