মোঃআসাদুজ্জামান(বরগুনা):
বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ‘হাজার টাকার বাধ’ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ হয়েছে । আজ সকালে এ অভিযান পরিচালনা করে আমতলী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে , স্থানীয়দের কাছ থেকে সন্দেহজনকভাবে চলাচলের খবর পেয়ে আমতলী থানা পুলিশের একটি টিম দ্রæত ঘটনাস্থলে পৌঁছে। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। এতে একজন ডাকাতকে ঘটনাস্থল থেকেই আটক করা সম্ভব হয়, তবে বাকিরা অন্ধকারে পালিয়ে যায় পরে আরেক ডাকাতকে আটক করে পুলিশ। আটকৃত ডাকাত হচ্ছে আমিরুল (৪০), সুমন ইসলাম (৩৫) তাদের বাড়ী পাবনা জেলায়।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান যুগলুল হাসান বাসসকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দল হামলার চেষ্টা করলে আমরা প্রতিরোধ করি এবং দুজনকে আটক করা হয়েছে। এবং একটি খোলা জীপগাড়ী আটক করি।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ