বরগুনায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):
দশম গ্রেডসহ তিনদফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে বরগুনায় দ্বিতীয় দিনের পূর্ন দিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্ম বিরতির কারনে সোমবার সকাল থেকে জেলার ৭৯৮ টি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। তাই সকাল থেকে বিদ্যালয়ে আসা বেশির ভাগ শিক্ষার্থী ফিরে গেছেন বাড়িতে। আর জেলার ৪১১০ জন সহকারী শিক্ষকের মধ্যে বিদ্যালয়ে আসা শিক্ষকরা অবস্থান নিয়েছেন অফিস কক্ষে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ