বরগুনায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃআসাদুজ্জামান(বরগুনা):
১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আজ বুধবার বরগুনা সমাজ সেবা অধিদপ্তর,জেলা প্রশাসনের সহযোগিতায় রেলী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে রেলী শেষে জেলা প্রশাসক অফিসের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরন করা হয় ।
উপ-পরিচালক সমাজসেবা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ অতিরিক্ত উপ-পরিচালক সমাজ সেবা বিভাগ মোঃ ইউসুফ হোসেন সিনিয়র সাংবাদিক হাসান ঝন্টু, বিশেষজ্ঞ প্রতিবন্ধী সেবা কেন্দ্র মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ, দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ মিরাজ, ডাঃ মোস্তাফিজুর রহমান সিভিল রহমান প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ