মোঃ আসাদুজ্জামান,বরগুনা
স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে শ্রমিক দলের নেতাকর্মিরা বিএনপি দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা মিজান টাওয়ার এন্ড মসজিদ মার্কেটের সামনে এক সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দীন মোল্লা, বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফজলুল হক মাস্টার সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক এজেডএম সালেহ ফারুক জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল হাওলাদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন।
সমাবেশে বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে যারা কটুক্তি অথবা অসম্মানজনক কথা বলবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
সমাবেশ সঞ্চালনা করেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাড, রুহুল আমীন।