বরগুনার ভূতমারা খাল খনন ও অবৈধ স্থাপনা অপসারণ দাবি এলাকাবাসীর মানববন্ধন

বরগুনার ভূতমারা খাল খনন ও অবৈধ স্থাপনা অপসারণ দাবি এলাকাবাসীর মানববন্ধন
বরগুনার ভূতমারা খাল খনন ও অবৈধ স্থাপনা অপসারণ দাবি এলাকাবাসীর মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান , বরগুনা

বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কয়েকশো একর জমির চাষাবাদের জন্য একমাত্রই খালটি কচুরিপানা ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (৭জুলাই)  সকাল সাড়ে ১০ টায় বৃষ্টি অপেক্ষা করে বরগুনা দক্ষিণ মনসাতলী মহাসড়কের খালের পারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমি পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ভুতমারা খাল। খালটি দীর্ঘদিন খননের অভাবে কচুরিপানা ও অবৈধ স্থাপনার কারনে  খালটি মরা খালে পরিণত হয়েছে। এমনকি তিন ফসলি জমি এক ফসলে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলদাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র ব্যান্ড সুইজ রয়েছে।  যা দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না । ব্যান্ড সুইজ ভেঙে নতুন করে গেট চুঙ্গা সুইজ নির্মাণের দাবি করেন তারা।

এ সময় তানা বলেন, ভুতমারা এই খালটি আজ পযন্ত খনন করা হয়নি। এখানকার কৃষকের একমাত্র ভরসাই হচ্ছে এই খাল। খালের পানি নিষ্কাশন না হওয়ার কারণে তিন ফসলে জমি ফসল পরিণত হয়েছে। যতক্ষণে অবৈধ দখলদার ও খালের কচুরিপানা অপসারণ না করা হবে। ততক্ষণে এই খালের জিবন ফিরে আসবে না । তাই  দ্রুত এইখানে তিন চুঙ্গা দিয়ে সুইজ নির্মাণের দাবি জানাচ্ছেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ