বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):
ময়মনসিংহের ইতিহাসে স্বর্ণাক্ষরে খচিত মুক্ত দিবস এবার উদযাপিত হয়েছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে শহরজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হয় ১৯৭১ সালের এই গৌরবময় দিনটি। সকালে ছোট বাজার মুক্তমঞ্চে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন–পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনের পর মুক্তমঞ্চ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মুক্ত দিবসের আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল বলেন, ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। এটি আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি লাল-সবুজের পতাকা।
তিনি শহীদ মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা–বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ২৪ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। অসুস্থ মুক্তিযোদ্ধাদের দ্রæত সুস্থতা কামনা করে তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশের প্রতিটি ভোর, প্রতিটি সূর্য আপনাদের রক্তের বিনিময়ে পাওয়া। জাতি আপনাদের কাছে চিরঋণী।
আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও অপসংস্কৃতি থেকে মুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহŸান জানান তিনি। সভায় সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম। অতিথি বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি, ময়মনসিংহের মুক্তির ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা তুলে ধরেন। প্রবীণ মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধদিনের অভিজ্ঞতা বর্ণনা করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহŸান জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ